এক ব্যক্তি ইমাম হোুসায়েন (আ.)’ র কাছে বলল, হে রাসূলের সন্তান, আমি গোনাহর মধ্যে জর্জরিত। আমার এ অবাধ্যতা থেকে পালানোর কোনো পথ নেই। আপনি আমাকে উপদেশ দিন, ইমাম (আ.) বললেন, “পাঁচটি কাজ করার পর বা ৫ টি বিষয়ে নিশ্চিন্ত হওয়ার পর যত ইচ্ছা পাপ কর। প্রথমত: আল্লাহর রিজিক না খেয়ে যত ইচ্ছা পাপ কর। দ্বিতীয়ত: এমন স্থানে চলে যাও যেখানে আল্লাহর কর্তৃত্ব নেই এবং সেখানে যত ইচ্ছা পাপ কর। তৃতীয়ত: এমন জায়গায় যাও যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না,সেখানে যত পার গোনাহ কর। চতুর্থত: যখন মালেকুল মওত বা মৃত্যুর ফেরেশতা তোমার রুহ বা প্রাণ নিতে আসবে তখন তুমি নিজেকে রক্ষা করতে পারলে যত ইচ্ছা গোনাহ কর। পঞ্চমত: যখন আজাবের ফেরেশতা তোমাকে আগুনে নিক্ষেপ করবে তখন যদি তা থেকে বাঁচতে পার তাহলে যত খুশি তুমি পাপ করে যাও।